বাংলাদেশ-ভারত আইসিটি সেক্টরে একযোগে কাজ করবে - The News Lion

বাংলাদেশ-ভারত আইসিটি সেক্টরে একযোগে কাজ করবে




বাংলাদেশ প্রতিনিধি ;  দেশের হাই-টেক পার্কগুলোতে বিনিয়োগসহ আইসিটি সেক্টরে ভারত যৌথভাবে কাজ করবে।মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই-কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী’র সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


 দুই দেশের সম্পর্ক আর দৃঢ় করা এবং আইসিটি সেক্টরসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারীত্ব বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিক্রম কুমার দোরাইস্বামী। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে ভারতের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অসামান্য অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জুনাইদ আহমেদ পলক।


 পলক বলেন, বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার অর্থায়ন করছে।  এছাড়া দুই দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে। বিশেষ করে আইসিটি সেক্টরে ভারতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ-ভারত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে আরেকটি প্রকল্প চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে।


 মতবিনিময় অনুষ্ঠানে আইসিটি বিভাগর সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.